
ধনাগোদা বার্তা ডেস্ক ঃ চাঁদপুর মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্যারেড কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর নেতৃত্বে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
আজ ৩১ অক্টোবর ২০২১খ্রি.রবিবার পুলিশ লাইন্স মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিঃ পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), আসিফ মহিউদ্দীন (সদর সার্কেল), মোঃ আবুল কালাম চৌধুরী সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর মহোদয়গণ উপস্থিত ছিলেন।
