শিরোনাম
ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুর জেলা শ্রমিক দলের জরুরী সভা অনুষ্ঠিত
  • চাঁদপুর জেলা শ্রমিক দলের জরুরী সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর জেলা শ্রমিক দলের জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।

    ১০ আগস্ট শনিবার বিকাল ৫ টায় নতুন বাজারস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক ইউনিয়ন অফিসে জরুরী সভা আয়োজন করা হয়। সভায় চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল বলেন,

    আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি আবার ২০২৪ সালের ৫ ই আগস্ট স্বাধীনতা অর্জন করলাম। ৫ আগস্ট বাংলাদেশে যে একটা ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে সেজন্য সারা বাংলাদেশের ছাত্র, জনতা কে চাঁদপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের যে সকল মানুষ বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায় যাকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদেরকেও এ অবৈধ স্বৈরাচার সরকারের মাজাটা ভেঙে দেওয়ার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখছি বিশেষ করে চাঁদপুরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, সেই আইনশৃঙ্খলা এবং চাঁদপুরের সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমরা চাঁদপুর জেলা শ্রমিক দল সুন্দর ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে একটা কুচুক্রী মহল রাস্তায় নেমে চাঁদাবাজি করছে, এতে শ্রমিক দলের সুনাম নষ্ট হচ্ছে তাই আমরা সজাগ দৃষ্টি রাখব যেন এই কুচু ক্রিমহল কোন কিছুতেই হস্তক্ষেপ করতে না পারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে সাহায্য করবো।

    আরো বলেন আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান সুদূর লন্ডন থেকে বার্তার মাধ্যমে বলেছেন, যে ব্যক্তি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি হত্যা লুন্ঠনের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি লুটপাটের সাথে সম্পৃক্ত, সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মানুষ এবং শ্রমিকের সাথে নিজের সম্পর্ক রাখে। তাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছেন যে এই চাঁদাবাজি এবং লুটেরা দের কেউ যেন দলের মধ্যে ভিড়তে না পারে এবং দলের সুনাম নষ্ট না করতে পারে।

    জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ মস্তান, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূঁইয়া, শহর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কালু ছৈয়াল, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শহিদ বেপারী সহ সদর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল এবং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,