
মোঃ হোসেন গাজী।।
সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রণোদনা ও নির্দেশনার আলোকে “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের” ৩০ কেজি করে চাল,হতদরিদ্রের বিতরণ করা হয়েছে।
সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিতরণ করেন।
চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।
গত ৩ (নভেম্বর) বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ও চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজারের ডিলার মোঃ স্বপন পাটওয়ারী, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ ইব্রাহিম হোসেন (ইবু),খাদ্য পরিদর্শক তপন দাস,পরিমল সরকার সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এসময় সকলের উদ্দেশ্যে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ খান জাহান আলী কালু পাটোয়ারী তিনি বলেন নৌকা হলো আমাদের স্বাধীনতা ও আওয়ামী লীগের জাতীয় প্রতীক। এই প্রতীক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আর সেই নৌকার প্রতীক নিয়ে আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
