শিরোনাম
রোববার নতুন পোশাক শ্রমিক মজুরি বোর্ড গঠন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই সংসদ সদস্য মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রনক্ষেত্র
  • চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রনক্ষেত্র

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার

    চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রের পরিণত হয়েছে।

    গত ১৬ মার্চ রবিবার সন্ধ্যায় বাখরপুর বাংলাবাজারে কবিরাজ বাড়ির সাথে গাজী বাড়ি ও ঢালী বাড়ির বাসিন্দাদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। এতে করে দুই গ্রুপের অনেকেই আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। প্রায় ২-৩ ঘন্টার ধাওয়া-পাল্টা দাওয়া হলে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    সরজমিন ঘুরে জানা যায়, শনিবার সন্ধ্যায় টাকা চুরির অপবাদ দিয়ে বিল্লাল কাজির ছেলে হৃদয় (১০) ও নুরু মিস্ত্রির ছেলে কালু (১০) কে বাংলাবাজারে নিয়ে এসে মারধর করেন নুরু কবিরাজের ছেলে মনির কবিরাজ ও তার সহযোগি। এতে বাধা প্রদান করেন একই এলাকার সলেমানসহ আরো কয়েকজন। আর এ নিয়ে উভয়ের মাঝে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

    সেই ঘটনাকেই কেন্দ্র করে কবিরাজ বাড়ির লোকজন মিলে বাজারে মহড়া দেয়। খবর পেয়ে ঢালীবাড়ি ও গাজী বাড়ির লোকজন বাজারে মুখোমুখি হলে দুই গ্রুপের মাঝে মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে।

    একপর্যায়ে তারা বাজারের রশিদ মাঝি, সুলতান মাঝি, আজিজ মাঝিসহ বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর ঘটনার ঘটে।

    খবর পেয়ে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া। জিজ্ঞাসাবাদের পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এসময় তিনি আরো বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,