
মোঃ হোসেন গাজী।।
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নে নৌকা মার্কা বিজয় করার লক্ষে ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র নির্দেশে ১২নং চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় মদিনা মার্কেট সংলগ্ন বালুর মাঠে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্বাদ আসু বেপারীর সভাপতিত্বে ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর বাশার খন্দকারের পরিচালনায়, কর্মী সভায় বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এম বি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন গাজী।
প্রধান বক্তা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ লক্ষ্মণ সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মুকুট চৌধুরী,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু), সদস্য জাহিদ হাসান টিটু, মোঃ রাসেল পাটওয়ারী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর ভূইয়া, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী, সাংগঠনিক সম্পাদক মিজান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারীকে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে এই ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
