
মোঃ হোসেন গাজীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ শাহরিয়ার জাকির হাসান ৬নং ওয়ার্ড মোরগ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
জয়ের লক্ষে তিনি ভোটারদের কাছে যান এবং দোয়া ও ভোট ছান। নির্বাচনী গণসংযোগ কালে বলেন ভোটারা আমাকে চাচ্ছে। ইনশাআল্লাহ আমি নির্বাচীত হলে ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবো। প্রতীক পেয়েই মাঠ চষে বেড়াচ্ছেন সাধারণ ওয়ার্ড সদস্য শাহরিয়ার জাকির । ভোটযুদ্ধের এই প্রচারণায় পথসভা, গনসংযোগ, উঠান বৈঠক করে যাচ্চেন তিনি।
বুধবার (৩ নভেম্বর )রাত ৮টায় স্থানীয় আঃ কুদ্দুস হাওলাদার এর বাড়িতে উঠান বৈঠক করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ কুদ্দুস হাওলাদার পরিচলনা করেন ডাঃ মোঃ মামুন।
এসময় উপস্থিত ছিলেন আলি আহমদ ঢালি, সাবেক মেম্বার সফিকুর রহমান, মিজান হাওলাদার, দলোয়ার হোসেন গাজি, মাসুদ গাজি, লুতফুর রহমান গাজি, তুহিন গাজি, মাসুম গাজি প্রমূখ।
উঠান বৈঠককে শাহরিয়ার জাকির বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তারা আমার মানসিকতা মূল্যায়ন করেছে। আমি নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে নিয়ে কাজ করব।
ওয়ার্ডবাসীসহ ভোটারদের দোয়া ও ভোটেই জয়ী হবেন বলে বিশ্বাস এই তরুণের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। মোরগ প্রতীক পেয়েও সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি, মেঠোপথ, হাটবাজারে গণসংযোগে দেখা যাচ্ছে তাকে।
