
মোঃ হোসেন গাজী:
চাঁদপুর সদর উপজেলায় ‘চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি’ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী চান্দ্রা নুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় গরিব, অসহায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মানবতার কল্যাণে দৃষ্টান্ত স্থাপনকারী ‘চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি’ প্রতিষ্ঠা লগ্ন থেকে সেচ্ছায় রক্ত দান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, করোনা রোগীদের বাড়ি ও হাসপাতালে ফ্রী অক্সিজেন সেবা প্রদানসহ সমাজে ব্যাপক সাড়া ফেলেছে তারা। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী (১৮ ডিসেম্বর) উপলে ফ্রী মেডিকেল কেম্পের আয়োজন করে।
সংগঠনটির উপদেষ্টা বাপ্পি পাটওয়ারী বলেন, মানুষের স্বাস্থ্য সেবা নিয়েই আমাদের কর্মযষ্ণ। আমাদের এই সংগঠনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান, কারোসাকালীন সময়ে রোগীদের ফ্রী অক্সিজেন সেবাসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছি। আগামীতে সংগঠনের এই কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য সহকেল সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
