শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ হস্থান্তর ; মতলব দক্ষিণে সরকারি গৃহ পেলেন ১৫ জন
  • তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ হস্থান্তর ; মতলব দক্ষিণে সরকারি গৃহ পেলেন ১৫ জন

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি: বৃহস্পতিবার (২১ জুলাই ) মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২শত ২৯টি গৃহ হস্থান্তর করেন তিনি। যার মধ্যে মতলব দক্ষিণ উপজেলার রয়েছে ১৫টি গৃহ।

     

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, উপজেলা আ’লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন।

     

    এ সময় মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) হারুন-অর রশিদ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লা আল মামুনসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য, ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম প্রকল্পের তৃতীয় পর্যায়ে উপজেরার ১৯ টি গৃহ নির্মাণ করা হয়। যার মধ্যে চারটি গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। পরবর্তী ১৫ টি গৃহ আজ (২১ জুলাই) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের খাসচর মৌজায় নির্মিত গৃহ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

     

    ক্যাপশন: মতলব দক্ষিণে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্থান্তর করছেন জেলা প্রসাশক মোঃ কামরুল হাসানসহ অতিথিবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)