শিরোনাম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে প্রতিনিধি সভা , ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল ২৫ এপ্রিল (সোমবার) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলা এলিট চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ’র পরিচালনায় ইফতার মাহফিলের পূর্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

     

    দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের আবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে ।পাঠকের কাছে সঠিত তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব । পাঠক হলো আমাদের বিচারক । তারাই বিবেচনা করবে । পত্রিকার প্রচার সংখ্যা দিন দিনই বাড়ছে । এ পত্রিকার মাধ্যমে সমাজের মানুষ কোন ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাআল্লাহ উপকৃত হবে। পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, নিয়মিত পত্রিকা প্রকাশনা করে আসছি। ভবিষ্যতে প্রকাশনা অব্যাহত থাকবে। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়। পত্রিকার সকল নিউজ নিয়মিত অনলাইনে যাচ্ছে ।

    তিনি আরো বলেন,আপনারা সবসময় গুরুত্বপূর্ন রির্পোটগুলো দিবেন। এখন প্রযুক্তি অনেক সহজ। সবাই সময়মত নিউজগুলো পাঠাবেন। নিউজের সাথে ক্যাপসান লিখে দিবেন। বিজ্ঞাপনের ব্যাপারে খেয়াল রাখবেন। সামনে ঈদ, ঈদ উপলক্ষে আপনারা বিজ্ঞাপন দিবেন। আপনারা যে পত্রিকায় কাজ করেন, সে পত্রিকার প্রতি আন্তরিক হবেন। পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।

    অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্যদের মধ্যে অংশ নেন পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সহ-সম্পাদক এম আই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো:ইমাম হাসান ,সিনিয়র স্টাফ রির্পোটার কাউছুল উল রাব্বি, সিনিয়র স্টাফ রির্পোটার (হাজীগঞ্জ) সাইফুল ইসলাম (সিফাত), সিনিয়র স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার ,হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, হাইমচর উপজেলা প্রতিনিধি বি এম ইসমাঈল, ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্য শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।

    পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানে শুরু করা হয়। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ।

    সবশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল সমাপ্ত ঘোষনা করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,