৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • ধনাগোদা নদীতে রাতের আঁধারে ট্রলারের ধাক্কা ; শিশু ও নারীসহ নৌকার তিন যাত্রী আহত
  • ধনাগোদা নদীতে রাতের আঁধারে ট্রলারের ধাক্কা ; শিশু ও নারীসহ নৌকার তিন যাত্রী আহত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলবের ধনাগোদা নদীতে রাতের আঁধারে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় শিশু ও নারীসহ নৌকার তিন যাত্রী পানিতে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে রিজার্ভ নৌকায় করে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনায় চরমুকন্দি মহল্লার সওদাগর বাড়ির রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (১০), মেয়ে লতা আক্তার (১৮) এবং জামাতা সোহরাব হোসেন (১৯) ট্রলারের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে যান।
    পরে নৌকার মাঝি ও আশপাশের অন্যান্য মাঝিদের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করা হয় এবং মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত লতা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতাল এ প্রেরণ করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    নৌকার মাঝি জানান, “রাতের বেলায় কোনো ধরনের বাতি বা সংকেত ছাড়া দ্রুতগতির ট্রলারটি হঠাৎ আমার নৌকায় সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা তিন যাত্রী মাঝ নদীতে পড়ে যায়। পরে আমি ও অন্যান্য মাঝিদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আমিও আঘাত পেয়েছি।”
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীতে চলাচলকারী ট্রলারগুলোর বেপরোয়া গতি ও নিরাপত্তা ব্যবস্থা না মানার অভিযোগ দীর্ঘদিনের বলে স্থানীয়রা জানিয়েছেন।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়