শিরোনাম
প্রয়োজন হলে সরকার চাইলে ক্রসফায়ার করব: আইজিপি সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর ১৯ ঘণ্টা পর উদ্ধার জুলাইয়েই চালু হচ্ছে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল, অগ্রগতি ৮৫ শতাংশ রিয়াদ বিমানবন্দরে হামলার নতুন হুমকি দিল হুতি বিদ্রোহীরা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্র উপকূলে সর্বোচ্চ সতর্কতা পুনর্নির্বাচিত লুলা বললেন: ব্রাজিলের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্র উপকূলে সর্বোচ্চ সতর্কতা
  • ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্র উপকূলে সর্বোচ্চ সতর্কতা

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুরের দিকে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি যখন স্থলে প্রবেশ করবে, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। সোমবার মধ্যরাতের মধ্যেই অর্ণব তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন আবহবিদরা। এরপর মঙ্গলবার এটি আরও শক্তি সঞ্চয় করে ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেও। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে।

    ঝড়টি বর্তমানে আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আছড়ে পড়বে।

    আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গোপসাগরের উত্তাল অবস্থায় বর্তমানে ওই এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই গতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশের ওপর ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে।

    ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস পাওয়া গেছে, যেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন

    রিয়াদ বিমানবন্দরে হামলার নতুন হুমকি দিল হুতি বিদ্রোহীরা
    ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ
    পুনর্নির্বাচিত লুলা বললেন: ব্রাজিলের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে
    নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা
    ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প
    রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন
    বহরে নতুন এ৩২১এলআর উড়োজাহাজ যুক্ত করছে কাতার এয়ারওয়েজ
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা