শিরোনাম
নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা
  • নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা

    বিশ্ব এভিয়েশন শিল্পে একযোগে নতুন নতুন রুট চালু, বিমানবন্দর সম্প্রসারণ ও ব্যবসায়িক পরিধি বাড়ানোর তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ১৮ থেকে ২৪ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল খাত যেমন সম্প্রসারণের দিকে নজর দিয়েছে, তেমনি একই সঙ্গে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ও ভূরাজনৈতিক সংকট এভিয়েশন পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এর প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ যাত্রীদের ওপর। রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, জ্বালানি খরচ বৃদ্ধি ও ফ্লাইট পরিচালন সক্ষমতা হ্রাসের কারণে আগামী এক বছরে ইউরোপে বিমানভাড়া ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

    ফ্লাইট সম্প্রসারণের ক্ষেত্রে গত ২১ অক্টোবর ইতিহাদ এয়ারওয়েজ প্রথম মধ্যপ্রাচ্যের এয়ারলাইনস হিসেবে আবুধাবি থেকে লুক্সেমবার্গে সরাসরি যাত্রীবাহী বিমান পরিচালনা শুরু করেছে। এ ছাড়া সংস্থাটি ২৫ অক্টোবর থেকে আবুধাবি–ক্যালগারি রুটেও নতুন ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জার্মানির লুফথানসা গ্রুপ ২০২৭ সালের গ্রীষ্মে ইউরোপীয় ও আন্তর্জাতিক নতুন রুট যোগ এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এনেছে। দেশটির আরেক সংস্থা কনডর বহর বাড়িয়ে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিলেও জার্মানিতে অতিরিক্ত পরিচালন ব্যয়ের কারণে বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পাশাপাশি মেক্সিকোর অ্যারোমেক্সিকো মেক্সিকো সিটি থেকে যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ শিথিল হওয়ায় নতুন গন্তব্যের সন্ধান করছে, যার কয়েকটি এখনও চূড়ান্ত হওয়া বাকি।

    দূরপাল্লার ফ্লাইটেও বড় ধরনের পরিবর্তন আসছে। হাওয়াইয়ান এয়ারলাইনস ২০২৭ সালের মে থেকে সিয়াটল–ওসাকা রুটে সপ্তাহে চারটি এবং জুন থেকে তাহিতির পাপিতিতে তিনটি করে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। কাতার এয়ারওয়েজ ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ দোহা থেকে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরে তাদের সেবা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। অন্যদিকে ফিনএয়ার ২৫ অক্টোবর থেকে ব্যাংকক হয়ে মেলবোর্নে প্রতিদিনের ফ্লাইট চালু করতে যাচ্ছে। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর লন্ডন গ্যাটউইক থেকে কলম্বো রুটে আবারও সেবা ফিরিয়ে এনেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এছাড়া জুরিখ থেকে বেঙ্গালুরুতে নতুন রুট চালুর প্রস্তুতি নিচ্ছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস।

    তবে বৈশ্বিক সংকট পুরো এভিয়েশন খাতকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে বেশ কিছু আকাশসীমায় নিষেধাজ্ঞা আসায় এয়ারলাইনসগুলোকে ঘুরতি পথে যেতে হচ্ছে। এতে বিমান পরিচালনার সময় যেমন বাড়ছে, তেমনি অতিরিক্ত জ্বালানি খরচের কারণে শীতকালীন সূচিতে ইউরোপের বেশ কয়েকটি এয়ারলাইনস আসনসংখ্যার কাটছাঁট করেছে। এতসব প্রতিকূলতার মাঝেই জার্মানির ফ্রাঙ্কফুর্টে রুটস ওয়ার্ল্ড পুরস্কার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সামগ্রিক বিজয়ী হিসেবে রোম ফিউমিচিনো বিমানবন্দর পুরস্কৃত হয়।

    আরও পড়ুন

    ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প
    রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন
    বহরে নতুন এ৩২১এলআর উড়োজাহাজ যুক্ত করছে কাতার এয়ারওয়েজ
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা
    দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে কর্মীর প্রাণহানি
    সৌদিতে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত
    নিষেধাজ্ঞা সত্ত্বেও তদন্ত এগিয়ে চলছে: আইসিসি ডেপুটি প্রসিকিউটর
    সৌদির বিমানবন্দর বিধিনিষেধ: ১৪৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী