শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • নায়েরগাঁও উত্তর ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা চেয়ারম্যান শোকজ
  • নায়েরগাঁও উত্তর ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা চেয়ারম্যান শোকজ

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য :

    নায়েরগাঁও উত্তর ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগে ট্রাইব্যুনালে মামলা।। চেয়ারম্যান কামরুজ্জামানকে শোকজ

    চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা কে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত শোকজ আদেশ দিয়েছে।

    নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান এ আবেদন করেন।

    গত বছরের ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে মিজানুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।

    তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রতিপক্ষ প্রার্থী চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে ও আবেদন করেন তিনি।

    আদালতের অভিযোগে মিজানুর রহমান বলেন, নির্বাচনের প্রকৃত ফলাফলে আমি বিজয়ী হয়েছি কিন্তু ফলাফল চক্রান্ত করে পাল্টে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় প্রভাব বিস্তার করে ব্যাপক অনিয়ম করেছেন কামরুজ্জামান মোল্লা। বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিট আমাকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং অসাধু উপায়ে প্রভাব বিস্তার করে ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেয়। এসব বিষয়ে অভিযোগ করে তিনি পূনরায় ভোট গননা করে ফলাফল ঘোষণার জন্য আদালতের আদেশ চান।

    আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি শেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা কে উক্ত অভিযোগের জবাব দিতে আদালত আদেশ দেন।

    উল্লেখ্য যে,গত ১১ জানুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কামরুজ্জামান শপথ গ্রহণ করে।
    আদালতের শোকজ আদেশ ও অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, আমি এখনো আদালতের আদেশ পাইনি। নির্বাচনের অনিয়মের অভিযোগ টি সঠিক নয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)