শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব
  • পদ্মা-মেঘনায় বালু উত্তোলকারীদের গ্রেফতারের নির্দেশ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের
  • পদ্মা-মেঘনায় বালু উত্তোলকারীদের গ্রেফতারের নির্দেশ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিবেদক:

    চাঁদপুরে পদ্মা-মেঘনায় শত শত ড্রেজার বসিয়ে গত কয়েক বছর ধরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌযানগুলো জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

    সোমবার (২১ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদফতর, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নির্দেশ দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) থেকে নদীতে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা রয়েছে জেলা প্রশাসনের।

    ২০১৫ সাল থেকে পদ্মা-মেঘনায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে ইউপি চেয়ারম্যান সেলিম খানের একটি চক্র। ইলিশ ও নদীর জীববৈচিত্র্য রক্ষা, নদীভাঙন রোধে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলো নদী রক্ষা কমিশন।

    বৈঠকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ক্ষতির দিকসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন আনম সাথী, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন, মৎস্য অধিদফতরের উপ-প্রধান মাসুদ আরা মমি, নদী রক্ষা কমিশনের সচিব মঞ্জুরুল কাদের, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট মো. মিজানুর রহমান, ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের এনভায়রনমেন্ট এক্সপার্ট মো. মনির হোসেন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. আব্দুর রউফ, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা।

    এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, দেশের নদীগুলোতে ইলিশের যে অভয়ারণ্য রয়েছে তার মধ্যে একটি চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা।

    আরও পড়ুন

    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক