
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোঃ বদিউজ্জামাল সজিব
মোঃ নাজমুল হক প্রধান :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসী মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ বদিউজ্জামাল সজিব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা যুবদল ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আযহা কেবল আনন্দ বা উৎসব নয়,এটি আত্মত্যাগ,সহমর্মিতা ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের প্রতীক।এই মহামানবিক শিক্ষাই আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে হবে।ঈদের এই আনন্দঘন মুহূর্তে দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত ঈদের আনন্দ।
তিনি আরও বলেন,আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, সামাজিক বন্ধন আরও দৃঢ় করি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি ও ভালোবাসা।”
