
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। এক শুভেেচ্ছা বার্তায় গাজী মিজানুর রহমান বলেন” ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের,খুশির দিন।
তিনি আরও বলেন,এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে,সারাবাংলায়,সারা বিশ্বের মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। ঈদ মোবারক।
