
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
রোমানিয়া প্রবাসী থেকে রতনপুর ইউনিয়ন সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গড়ুইমহল মানব কল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন।
তিনি বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ও পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি-ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলা ও রতনপুর ইউনিয়ন ও দেশবাসীকে সমগ্র মুসলিম জাহানের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন তিনি আরো বলেন” মুসলিম-বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে ও সারা বিশ্বে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য,বিভেদ।ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ইউনিয়ন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন।
