শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> জাতীয় >> সারাদেশ
  • পবিত্র লাইলাতুল কদর আজ – Dhonagoda Barta
  • পবিত্র লাইলাতুল কদর আজ – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ ২৬ রমজানের দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। যা হাজার মাসের চেয়ে উত্তম রাত। একে বলা হয়, মহিমান্বিত শবেকদর। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাতের মহিমা বর্ণনা করা হয়েছে কোরআন শরিফে ‘আল-কদর’ সূরায়। মুসলিম উম্মাহর কাছে শবেকদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত।

    প্রাণঘাতী ভাইরাস করোনার মহামারীকালে এবার ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে এসেছে এ কদরের পবিত্র রাত। বরকতময় এ রাতে অন্যবারের মতো মসজিদ, খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান তারাবিহ নামাজ শেষে বিশেষ দোয়া হবে মসজিদে মসজিদে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্যদিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে রাতটি অতিবাহিত করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কদরে ঘোষণা দেন, ‘নিশ্চয়ই ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে’।

    এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানান, শবেকদর উদ্যাপনের বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা নেই। শর্ত সাপেক্ষে মসজিদগুলো যথারীতি খোলা থাকছে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    হাদিসে বর্ণিত হয়েছে, ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে সাধারণভাবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে মশহুর আলেমদের অভিমত। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল