শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজনীতি >> সারাদেশ
  • ফেসবুকে ২০১ টি ভুয়া আইডির তথ্য দিলেন ওবায়দুল কাদের
  • ফেসবুকে ২০১ টি ভুয়া আইডির তথ্য দিলেন ওবায়দুল কাদের

    ধনাগোদা বার্তা.

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি রয়েছে বলে নিজেই জানিয়েছেন তিনি। শনিবার (১ মে) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    এ সময় ওবায়দুল কাদের বলেন, “সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে। যা আইনসিদ্ধ নয়।”

    কাদের আরও বলেন, “তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অপপ্রচার ও গুজবের কল্পকাহিনি ছড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি আইনের আওতায় আনার বিষয়ে বিবেচনা করতে হবে।”

    তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ বিষয়। আমি তাদের বলতে চাই, ফেক আইডি তৈরি করে যেসব গুজব, অপপ্রচার এবং মিথ্যাচার করা; প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এসব কি আইনসম্মত? এসব কি সমর্থনযোগ্য? এসবের ক্ষেত্রে যখন মামলা দায়ের হয় তখন বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে উচ্চকণ্ঠে সোচ্চার হয়।”

    নিজের আইডিটি ভেরিফাইড উল্লেখ করে ওবায়দুল কাদের অন্য সব আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনও কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

    আরও পড়ুন

    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন