শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • ফ্রেন্ডস জোন সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন
  • ফ্রেন্ডস জোন সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিনিধি:

    “বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে, উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব ’ এই স্লোগান সামনে রেখে ‘ফ্রেন্ডস জোন সোসাইটি’ নামে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, গুণিজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো: সালেহ আহমেদ । গত ১২আগস্ট শনিবার উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মিলনমেলার উদ্বোধন করেন, কচিকাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু।

    মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও কবি মুহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ফ্রেন্ডস জোন সোসাইটির উপদেষ্টা আইনুন্নাহার কাদরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মতলব সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র উপদেষ্টা মিজানুর রহমান, মতলব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম মিজি, আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের আইসিটি প্রভাষক ও উপদেষ্টা আশরাফুল জাহান শাওলিন, মতলব কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ।

     

    এছাড়াও আরো বক্তব্য রাখেন, ফ্রেন্ডস্ জোন সোসাইটির সভাপতি জনাব সানজিদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনতিয়াজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দে মধ্য থেকে মোঃ তানভীর আহমেদ, পরাগ মিয়াজী, লিও ইমরান, ফরহাদ আলী প্রমুখ।

    আলোচনা শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ফ্রেন্ডস জোন সোসাইটির হয়ে গত একবছরে পরিশ্রমী সোসাইটিয়ানদের মধ্যে ‘বর্ষসেরা সোসাইটিয়ান সম্মাননা দেওয়া হয়। . বক্তব্যে প্রধান অতিথি সালেহ আহাম্মদ অতীতের কাজের প্রশংসা করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রেখে কাজের গতি ত্বরান্বিত করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অতিথিরা ফ্রেন্ডস জোন সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

    উল্লেখ, স্বেচ্ছায় বিভিন্ন লোকজনের পাশে দাঁড়াতে এবং বিনামূল্যে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় ভূমিকা রাখার লক্ষ নিয়ে ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে অতি অল্প সময়ের ব্যবধানে সংগঠনটি মতলবের অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, গরীব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে মানুষের অন্তরে স্থান করে নেয়। এছাড়াও দুই বছরে সদস্যরা ৭৬৮ জন রোগীকে বিনামূল্যে রক্তদান করেছে বলে জানা যায়। সংগঠনের সক্রিয় ৭৫ জন সদস্য এবং ৪৫০০+ জন ফেসবুক সদস্য রয়েছে। . অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান