শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মুন্সি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ খুলনার লবণচরায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সোহেল আহম্মদ অভিনন্দন
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার
  • বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার

    শীতের আগমনী বার্তার সাথে সাথে বাগেরহাটের চিতলমারীর বিভিন্ন বিল, জলাশয় ও চিত্রা নদীর পাড়ে ভিড় করতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। ইউরোপসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা এসব পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে প্রকৃতি। কিন্তু নিরাপদ আবাসস্থলে আসার পরই অসাধু শিকারিদের পাতা ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য অতিথি পাখি।

    স্থানীয়দের অভিযোগ, উপজেলার রুয়েরকুল, সোনাখালী, বারাশিয়া ও কালশিরা বিলসহ বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে পাখি শিকারি চক্র। শুধু শিকারই নয়, ধরা পড়া এসব পাখি গোপনে চিতলমারী সদর বাজার ও পাগল মার্কেটের মতো স্থানে বিক্রিও করা হচ্ছে। বন্যপ্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এলাকাটিতে দ্রুত প্রশাসনিক অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

    অভিযোগের বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানিয়েছেন, পাখি শিকার রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিকারিদের অবস্থান নিশ্চিত করে অচিরেই অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বিষয়টিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, পাখি শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

    আরও পড়ুন

    খুলনার লবণচরায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ
    কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডে হানিফের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু কারাদণ্ড
    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে