শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • বিতরণকৃত ২৯টি ছাগলের মধ্যে তদন্তে ১৪টি মারা যাওয়ার সত্যতা মিলেছে
  • বিতরণকৃত ২৯টি ছাগলের মধ্যে তদন্তে ১৪টি মারা যাওয়ার সত্যতা মিলেছে

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির আওতায় বিতরণকৃত ২৯ টি ছাগলের মধ্যে ১৪টি মারা গেছে। এ নিয়ে ধনাগোদা বার্তাসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি তদন্তের ব্যবস্থা নেন ও তদন্তে সত্যতা পাওয়া যায়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক তাৎক্ষনিকভাবে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসনকে বিষয়টি সরজমিনে তদন্ত করার জন্য নির্দেশনা দেন। বিতরণকৃত ছাগলগুলোর বয়স-ওজন-দাম কম পাওয়া গেছে। ছাগলগুলো রোগাক্রান্ত ও অপরিপক্ক বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জামাল হোসেন সঠিকভাবে ছাগল সরবরাহ করেনি। উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন যাচাই বাছাই না করে ছাগল বিতরণ করায় তাঁরও দায়িত্ব অবহেলা হয়েছে বলে জানা গেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এছাড়া ৩০দিনের মধ্যে বিতরণকৃত ছাগলের কোন সমস্যা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান ছাগলসহ উপকরণ দিতে বাধ্য থাকিবে। সেজন্য ঠিকাদার পুনরায় ছাগল সরবরাহ করবেন। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় জেলেদের বিকল্প কর্মসূচি হিসেবে ৬০ টি ছাগল বিতরনের বরাদ্দ আসে। সেক্ষেত্রে গত ২৬ জানুয়ারি নিবন্ধনকৃত ১৬ জন জেলের মাঝে মোট ২৯ টি ছাগল প্রদান করা হয়। তন্মধ্যে ১৪টি ছাগল ২০ দিনের মধ্যে মারা গেছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)