শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মতলব সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত
  • বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মতলব সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিনিধি:

    মতলব সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “এসো মিলি প্রাণের বন্ধনে” শ্লোগানে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
    আজ ১৪ জানুয়ারি শনিবার সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এসোসিয়েশনের উপদেষ্টা মেজর (অবঃ) আবুল বাশার। বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আলোচনা সভায় স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন কলেজের প্রথম ব্যাচের ( ১৯৬৪ সালের) ছাত্র শুধাংশু সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, প্রকৌশলী নারায়ন চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম সেলিম।
    মধ্যাহ্ন ভোজন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
     অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ বেতারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবঃ) আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
    চ্যানেল আই সংবাদ পাঠক শরীফ হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর (অবঃ) আবুল বাশার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কৃষিবিদ ড. আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্লাহ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মেয়র আওলাদ হোসেন লিটন,সিদ্ধেস্বরী গার্লসের অধ্যক্ষ সাহাবুদ্দিন মুন্সী , নজরুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সন্তান ফারুক আহমেদ বাদল প্রমুখ।
    সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন চ্যানেল আই সেরাকন্ঠ শিল্পী ঝিলিক, এনটিভির ক্লোজআপ ওয়ান শিল্পী রাজীব ও মতলবের শিল্পী আশিক কবির।
    ক্যাপশন: প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন মতলব সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)