শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> গণমাধ্যম >> জাতীয় >> মুক্তমত >> সারাদেশ
  • বিশ্বের সকল মানুষ গড়ার কারিগরদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • বিশ্বের সকল মানুষ গড়ার কারিগরদের প্রতি বিনম্র শ্রদ্ধা

    ধনাগোদা বার্তা.

    শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। শিক্ষক হলো তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। এ কাজ ও দায়বদ্ধতা সহকর্মীদের কাছে, সমাজের কাছে, দেশ ও জাতির কাছে, আগামী প্রজন্মের কাছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক, অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা অবিরাম ভূমিকা রেখে চলেছেন। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। সমাজতান্ত্রিক সোভিয়েতের প্রথম শিক্ষামন্ত্রী লুনাচারস্কি বলেছিলেন, শিক্ষক হলেন এমন এক ব্যক্তি যিনি নতুন প্রজন্মের কাছে যুগ-যুগান্তরে সঞ্চিত যাবতীয় মূল্যবান সাফল্য হস্তান্তরিত করবেন কিন্তু কুসংস্কার, দোষ ও অশুভকে ওদের হাতে তুলে দেবেন না। এটাই হলো শিক্ষকদের গুরুত্বের মাপকাঠি। মনে রাখা প্রয়োজন, শুধু তাদের দিয়েই আমরা সুস্থ কুড়িগুলোকে লালন করতে পারি। আমেরিকার ইতিহাসবিদ হেনরি এডামস শিক্ষকের গুরুত্ব সম্পর্কে বলেছেন, একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলেন, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। দার্শনিক বার্ট্রান্ড রাসেল এ বিষয়ে বলেছেন, শিক্ষক সমাজ হচ্ছেন প্রকৃতই সমাজ ও সভ্যতার বিবেক। তাই তো শিক্ষকদের বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ার’ তথা সমাজ নির্মাণের স্থপতি। সমাজের সার্বিক অগ্রগমনের ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রাচীন দার্শনিক কনফুসিয়াস বলেছেন-‘শিক্ষক হবেন জ্ঞান ও প্রজ্ঞার উৎস। তিনি হবেন একজন আদর্শ শাসক’। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

    আজ বিশ্ব শিক্ষক দিবস যা আন্তর্জাতিক শিক্ষক দিবস নামেও পরিচিত, এটি একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর ৫ অক্টোবর পালন করা হয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, এটি শিক্ষকদের অবস্থা সম্পর্কিত ১৯৬৬ ইউনেস্কো/আইএলও সুপারিশ স্বাক্ষরের স্মরণে স্মরণ করে, যা একটি মান নির্ধারণের যন্ত্র যা বিশ্বজুড়ে শিক্ষকদের অবস্থা এবং পরিস্থিতি সম্বোধন করে। এই সুপারিশ শিক্ষা কর্মী নীতি, নিয়োগ, এবং প্রাথমিক প্রশিক্ষণ সেইসাথে শিক্ষকদের অব্যাহত শিক্ষা, তাদের কর্মসংস্থান, এবং কাজের অবস্থার সাথে সম্পর্কিত মানদণ্ডের রূপরেখা। বিশ্ব শিক্ষক দিবসের লক্ষ্য “বিশ্বের শিক্ষাবিদদের প্রশংসা করা, মূল্যায়ন করা এবং উন্নত করা” এবং শিক্ষক এবং শিক্ষাদান সম্পর্কিত বিষয়গুলি বিবেচনা করার সুযোগ প্রদান করা। এই মহান দিবসে আবার সকল স্তরের সন্মানিত শ্রদ্ধেয় শিক্ষক গনের প্রতি বিনম্র শ্রদ্ধা।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাদি আইজেনকট, পাচ্ছেন ৬৭ ভোট
    ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল
    ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর চ্যালেঞ্জ
    ইরানের ওপর বড় হামলার সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প
    নেতানিয়াহুর চেয়ে মার্কিনি ইহুদিদের কাছে বেশি জনপ্রিয় মামদানি