
মতলব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি ও মেলবোর্ন লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা মোঃ রাশিদুল হকের পক্ষ থেকে গরিব অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ৩০ এপ্রিল শনিবার মতলব পৌরসভার চরমুকুন্দি,,পইলপাড়া ও মতলব উত্তর উপজেলার হাফানিয়া গ্রামে ওই পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জহির খান, যুবলীগের সদস্য আব্দুল মাহফুজ প্রধান, মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রলাীগ নেতা আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
০৫-০৫-২০২২
