শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> প্রচ্ছদ >> স্বাস্থ্য
  • ভারতে ঘরে থাকার সময়ে মাক্স পড়ার পরামর্শ
  • ভারতে ঘরে থাকার সময়ে মাক্স পড়ার পরামর্শ

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেক্স:
    ভারতে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নাগরিকদের ঘরেও মাস্ক পরার পরামর্শ দিয়েছে সরকার। বাসায় অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

    এক বছরের বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারির সবচেয়ে ভয়াবহ অবস্থাগুলোর একটির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দেশটিতে সোমবার ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের অভাব সংকটকে তীব্রতর করেছে।

    সোমবার এক সংবাদ সম্মেলনে ভারত সরকারের থিংকট্যাঙ্ক নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পাল বলেছেন, ঘরের মধ্যে একজন কোভিড পজিটিভ ব্যক্তি থাকলে পরিবারের অন্যদের সংক্রমিত হওয়া প্রতিরোধে তাঁকে অবশ্যই মাস্ক পরতে হবে।
    ‘আমি বলব যে সময় এসেছে তা না হলেও আমাদের ঘরের মধ্যে মাস্ক পরা শুরু করতে হবে। আমরা ঘরের বাইরে এটা পরতে বলতাম। কিন্তু যেভাবে সংক্রমণ ছড়িয়েছে, তাতে ঘরের মধ্যে অন্য কারও সঙ্গে বসে থাকলে সে সময়ও মাস্ক পরাটা ভালো হবে।’প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বাসায় অতিথি না ডাকার পরামর্শ দিয়েছেন তিনি।

    সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণায় দেখা গেছে শারীরিক দূরত্ব মানা না হলে একজন ব্যক্তির কাছ থেকে ৩০ দিনে ৪০৬ জন সংক্রমিত হতে পারেন। আক্রান্ত ব্যক্তির অন্যদের কাছাকাছি আসা অর্ধেকে নামানো গেলে ওই সময়ে তাঁর থেকে ১৫ জনের মতো সংক্রমিত হতে পারেন। আর তাঁর অন্যদের সংস্পর্শে আসা ৭৫ শতাংশ কমানো গেলে এই সংখ্যা গড়ে আড়াই জনে নেমে আসে।

    আরও পড়ুন

    বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাদি আইজেনকট, পাচ্ছেন ৬৭ ভোট
    ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল
    ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর চ্যালেঞ্জ
    ইরানের ওপর বড় হামলার সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প
    নেতানিয়াহুর চেয়ে মার্কিনি ইহুদিদের কাছে বেশি জনপ্রিয় মামদানি
    বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের পথে ভারত
    রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪