শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হলেন সোহাগ সরকার
  • মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হলেন সোহাগ সরকার

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার সদরে অবস্থিত মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    ম্যানেজিং কমিটির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য ইকবাল সরকার, অভিভাবক সদস্য আল মহসিন প্রধান, নাজমুল হক সরকার, মাইনুদ্দিন প্রধান, হারুনুর রশিদ, মহিলা অভিভাবক সদস্য মুক্তা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, মোঃ মনির হোসেন ও কোহিনুর আক্তার। সভায় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকারকে নির্বাচিত করা হয়।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য সোহাগ সরকার বলেন, আমাকে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য নির্বাচিত করায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে চাঁদপুর-২ আসনের মাটি ও গণমানুষের নেতা সাবেক সফল মন্ত্রী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী বাদলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

    ক্যাপশন: মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য সোহাগ সরকার।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)