শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা লবিংয়ে ব্যস্ত – Dhonagoda Barta
  • মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা লবিংয়ে ব্যস্ত – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্যঃ

    আসন্ন মতলব দক্ষিণ উপজেলার মাত্র ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
    নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেওয়ার পর থেকে প্রস্তুতি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শীর্ষ নেতাদের ও এমপি, মন্ত্রীর আর্শীবাদসহ নানা ভাবে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নৌকা পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন ।

    এদিকে দলীয় প্রতীক নিজের পক্ষে না আসলে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন অনেকে। শির্ষ নেতারাও আস্থাভাজনদের মনোনয়ন নিশ্চিত করতে পক্ষে গোপন সমর্থনও দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরাও চেষ্টা করেছেন নেতাদের কাছে নিজেকে জাহির করতে ।

    শির্ষ নেতা ও এমপি, মন্ত্রীর সমর্থন আদায় করতে পারলে নৌকা প্রতীক নিয়ে বিজয় সুনিশ্চিত ভেবে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের তোয়াক্কা না করে নৌকা মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে।

    উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার টিকেট কে পাচ্ছে পুরো উপজেলায় সেই আলোচনা জমে উঠেছে এখন। কে দলীয় মনোনয়ন পাচ্ছেন আবার কে পাচ্ছেন না এসব নিয়ে চলছে চুলছেড়া নানা বিশ্লেষণ।

    এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন ১ বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, ২ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাওলাদার, ৩ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও খাদেরগাঁও ইউনিয়নের ছাত্রলীগ এর কার্যকরী সদস্য তালুকদার এবিএম মূসা , ৪ আওয়ামী লীগ নেতা তাফাজ্জুল হোসেন ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী । এরা সবাই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া । আগামী ২৭ শে জুলাই এই ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)