
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী রবিউল্লা দিঘীর পাড় ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় । এ ঘটনাটি ঘটেছে গত ৩১ জানুয়ারী বুধবার তার ৯টার সময় । এ সময় আগুন নিভাতে গিয়ে একজন আহত হয় ।
এলাকাবাসী সুত্রে জানাযায় ওই দিন রাত ৯টার সময় বিদুৎ এর মিটার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন ছরিয়ে পড়ে আশেপাশে চারটি বসত ঘরে । এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট । পরে এলাকাবাসীর সহযোগিতার আগুন নিয়ন্ত্রণে আনেন ।
এলাকার ইউপি সদস্য কামাল গাজীসহ এলাকার একাধিক ব্যাক্তিরা জানান আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আসলে হয়তো এতোটা ক্ষতি হতোনা । তারা আসতে অনেক দেরি করেছে ।
ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি । বিদুৎের শর্ট সার্কের থেকে আগুনের সূত্রপাত হয় ।
