শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলবে অগ্নিকাণ্ডে গোডাউন ও বাসা ভস্মীভূত ; শিক্ষার্থীসহ আহত ৫, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
  • মতলবে অগ্নিকাণ্ডে গোডাউন ও বাসা ভস্মীভূত ; শিক্ষার্থীসহ আহত ৫, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব সদর বাজারের কাঠ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউন ও দোতলা বাসা ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন— শিক্ষার্থী সঙ্গীতা (১৫), অন্তরা (১৫), রনি হাসান (১৩), ব্যবসায়ী লক্ষন (৩৫) ও শিক্ষক পলাশ (৩২)। প্রাথমিকভাবে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

    আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। গোডাউনের ভাড়াটিয়া ব্যবসায়ী রতন সাহার প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এছাড়া দোতলার বাসার ভাড়াটিয়া শিক্ষক পলাশের টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসিসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোতলার বাসা থেকে শিক্ষার্থীদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দা ও দোকানিরা দ্রুত ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা ও মতলব বাজারের ব্যবসায়ী মোতালেব মিয়াজী, আপেল, মাহিন, তানভীরসহ কয়েকজনের সহযোগিতায় জানালার গ্রিল কেটে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। পরে তাদের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলম লিমন প্রাথমিক চিকিৎসা দেন। আহত শিক্ষার্থী অন্তরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় উদ্ধারকারীরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের দ্বিতীয় তলার ফ্লোর কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জানালার গ্রিল কেটে শিক্ষার্থীদের উদ্ধার না করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

    ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন জানান, নিচতলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেখানে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স বা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

    ক্যাপশন: মতলবে অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণপণ চেষ্টা; পাশে শিক্ষক-শিক্ষার্থীদের আহাজারি।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের