শিরোনাম
রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালী পর্দার আইকনিক ফ্যাশন ও স্টাইল মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে অটোচালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই,লাশ উদ্ধার
  • মতলবে অটোচালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই,লাশ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য :

    চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী এলাকায় এক অটো চালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশার ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    জানা যায়, নিহত অটোরিকশা চালকের নাম মঈন উদদীন (১৬)। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।

    তিনি বলেন, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় ১৫/১৬ বছর বয়সী এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন।
    পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

    ওসি বলেন, নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে ব্যাটারী পাওয়া যায়নি।

    নিহতের পিতা নাছির উদ্দীন মিয়াজি বলেন, গতকাল (শুক্রবার) বিকেল তিনটার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোজাখুজি শুরু করেন।রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে আজ সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে । পুলিশের গাড়ি গড়েভাঙা গ্রামে গিয়েছে শুনে সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পরে আছে।
    এলাকাবাসী জানান, দুই ভাই এক বোনের মধ্যে নিহত মাইনউদ্দিনই বড়। সে অটোরিকশা চালিয়ে সংসার ও ভাই বোনের লেখাপড়ার খরচ চালাতেন।

    ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায়, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) খায়রুল কবির পরিদর্শন করেছেন।

    মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা লিখিত অভিযোগ প্রস্তুত করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)