
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুর-২ আসন ( মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) থেকে নির্বাচিত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সাথে মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল চারটায় সাংসদের শহরের কলাদীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আপনাদের ভবন নির্মাণ কাজটি দ্রুত সময়ে শুরু করার চেষ্টা করবো। তিনি পৌরসভার মেয়রকে ভবনের নকশা ও অর্থ সংস্থানের বিষয়ে নির্দেশনা দেন।
মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, মেয়র আওলাদ হোসেন লিটন।
এ সময় ওসি রিপন বালাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ানের নেতৃত্বে প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচছা জানানো হয়।
