
মতলবের ঐতিহ্যবাহী কিশোর ব্রাদার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুন,২০২২ শনিবার বিকেল ৫ ঘটিকায় কিশোর ব্রাদার্স ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জনাব ফারুক বিন জামান এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জনাব আঃ রব সরকার রতন। সভার শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হুমায়ুন কবির প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী ও সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয় এবং ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে দু’জন সহ-সভাপতি নাছির আহমেদ সরকার, রুহুল ইসলাম এবং উপদেষ্টা আব্দুল কাইউম খান সস্ত্রীক হজ্জ পালন করতে পবিত্র নগরীতে গমন করায় তাদের সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।সভায় ক্লাবের বাৎসরিক ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।এবং ঈদ পরবর্তী ক্লাবের সকল সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম আলেক, কোষাধ্যক্ষ কামরুজ্জামান শাহীন, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম মানিক, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান অপু, দপ্তর সম্পাদক জানিবুল আলম জনি, সদস্য গোলাম নবী বাদল, রফিকুল ইসলাম সরকার, গোলাম সারওয়ার সেলিম এবং আশরাফুল জাহান শাওলিন।
