
সমির ভট্রচার্য্য ঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন স্থানে জম উঠছে কোরবানির পশুর হাট ।
সরজমিনে দেখাযায় মতলব পৌরসভার বাইপাস সড়কের মিনিস্টেডিয়াম বালুর মাঠ পশুরহাট, ধনারপার গরুর হাট, ঢাকিরগাঁও গরুর হাট, পয়ালী গরুর হাট, নায়েরগাঁও, নারায়নপুর গরুর বাজার ও মুন্সিরহাটসহ সবকটি বাজারে বিভিন্ন একাকা থেকে ছোট বড় গরু ও ছাগল নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা । কিছু বাজারে মহিষের উপস্থিতিও চোখে পড়ার মত । কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা উপস্তিতি কমে হওয়ায় গরু নিয়ে বিপাকে পড়েছেন বেপারী ও খামারিরা ।
ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করছেন কেউ কিনছেন আবার কেউ দাম যাচাই বাছাই করে তাদের পছন্দ মতো বাজেটে কোরবানির পশু কিনছেন। এবছরেও দেশীয় ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে তারা বলছেন, এ বছর কোরবানি হাটে পশুর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তবুও ঈদ যেহেতু সন্নিকটে তাই দামাদামি কথা মাথায় বেশি না রেখে দাম একটু চড়া হলেও পছন্দের পশুটি কিনে নিচ্ছেন ক্রেতারা।
একাধিক ইজারাদার ও খামারিদের সঙ্গে কথা বললে তারা জানান, ঈদের আর ৩ দিন বাকি আছে। এই সময়ে পুরোদমে হাট-বাজার জমতে শুরু করার কথা।
