শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে নিষিদ্ধ পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১ যুবক নিহত আহত ২ জন
  • মতলবে নিষিদ্ধ পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১ যুবক নিহত আহত ২ জন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য। :

    চাঁদপুরের মতলব দক্ষিণে নিষিদ্ধ পাওয়ার ট্রলির চাকায়ে পৃষ্ট হয়ে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির সংঘর্ষে মো. রায়হান (১৯) নামে এক তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী অপর দুই জন আহত হয়।২১ জুন শুক্রবার সকালে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়,নিহত তরুণ মোটরসাইকেল চালিয়ে তাঁর চাচা ও চাচাত ভাইকে সঙ্গে নিয়ে উপজেলার কাশিমপুর দিঘিরপাড় এলাকায় এক স্বজনের বাড়িতে যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন।

    নিহত মো. রায়হানের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী গ্রামে। ওই গ্রামের মো. ইয়াছিনের ছেলে তিনি। রায়হান মাদবদী এলাকায় একটি কলেজে লেখাপড়া করতেন।

    পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে মো. রায়হান নিজের মোটরসাইকেলে করে তাঁর চাচা মাইদুল ইসলাম ও চাচাত ভাই মো. শরিফকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উপজেলার কাশিমপুর দিঘিরপাড় আলী আকবরের বাড়ির উদ্দেশে রওনা দেন।

    রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পাওয়ার ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেআ রায়হান মারা যায় এবং তাঁর চাচা ও চাচাত ভাই গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন।
    আহত তাঁর চাচা ও চাচাত ভাইকে স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।

    মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন । নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)