শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • মতলবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য, মতলব দক্ষিণ চাঁদপুর:

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায় খাদের পানিতে ডুবে মিনহাজ( ৩)ও হানজেলা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে । আজ ২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলদী গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, দিঘলদি গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ ও একই বাড়ির মুক্তার মিজির হানজেলা। এই দুই সমবয়সী হওয়ায় একসাথে বাড়িতে খেলাধুলা করে। দুপুরের রান্না নিয়ে ওই শিশুদের মায়েরা ব্যস্ত ছিলেন। তারাও দুজনে উঠানে খেলছিল। খেলার ছলে কোন এক সময়ে বাড়ির রাস্তা লাগোয়া খাদের পানিতে তারা পড়ে যায়। এদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এসময় শিশু দুইটি খাদের পানিতে পড়ে গেছে বাড়ির লোকজন বুঝতে পারে। এদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানান তারা মারা গেছে।

    ডাক্তার অনিমেষ চক্রবর্তী বলেন, এই দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

    স্থানীয় বাসিন্দা মোঃ আল আমিন বলেন, একই বাড়ির দুই ছেলে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ওসি মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, ওই দুই ছেলে শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)