
মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বসতঘরে হামলা চালিয়েছে স্ত্রী ও তার লোকজন । এ ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ৫নং ওয়ার্ডের উদমদী গ্রামে ।
সরজমিনে জানাযায় উদমদী গ্রামে মৃত ফজলুল হকের ছেলে অটোরিক্সা চালক নবীর হোসেনের সাথে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছে তার স্ত্রী মনি বেগমের । এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল বিকালে শিলমন্দি নিজ বাড়ী হইতে স্বামীর বাড়ীতে গিয়ে দেখতে পান স্বামী লোকজন দিয়ে রান্না করাছেন । কেন এতো রান্না করা হচ্ছে এ নিয়ে স্বামীর সাথে ঝগরা ও মারধরের ঘটনা ঘটে। পরে রাত ৮ টায় মনি বেগম ও তার স্বজনরা নবীরের বসত ঘরে হামলা চালায় । এ সময় নবীরের ঘরের চার পাশে টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয় এবং ঝগরা থামাতে এসে বাড়ীর নারী পুরুষসহ কয়েকজন আহত হয় ।
এ বিষয়ে নবীর হোসেন জানান আমি মৃত বাবা মায়ের জন্য মিলাদ পড়ানোর জন্য রান্না করাচ্ছিলাম । এ সময় মনি এসে আমাদেরকে গালমন্দ ও মারধর করে চলে যায় পরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ আমার বাড়ীতে হামলা করে । আমি এ ঘটনার বিচার চাই ।
এ ঘটনায় মনি বেগম বলেন ২৩ বছর আগে আমার বিয়ে হয়েছে এরই মধ্যে আমার তিনটি মেয়ে সন্তান হয়েছে। আমাদেরকে কোন প্রকার ভরণ পোষন না দিয়ে সে উদমদী বাড়ীতে খাকে ঘটনার দিন সে ভান্ডারী গান ও উরোশ করার জন্য রান্না করছিল । আমি গিয়ে বাধা দিলে আমাকে মারধর করে । মনি বেগম আরো বলেন যে কিনা নিজের সন্তানকে খাওয়া দিতে পারেনা সে কি করে এখানে উরোশ করে । এছারাও সে ওই ঘরে লোকজন নিয়ে মাদক সেবন করে বলে অভিযোগ করেন তার স্ত্রী ।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ওয়াজউদ্দিন প্রধান বলেন এ বিষয়টি আমাকে কেউ জানায়নি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
