শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ হাসপাতালে ভর্তি
  • মতলবে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ হাসপাতালে ভর্তি

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি :মতলব পৌরসভার মধ্য দিঘলদী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিন জন গুরুতর আহত হয়েছে। আহতরা মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২১ মে) সকালে এই হামলার ঘটনা ঘটে।

    হাসপাতাল ও সরজমিনে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে উঠতি বয়সী ছেলেদের আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মিয়াজী বাড়ীর কবিরের সাথে ৯ নং ওয়ার্ডের লোকমান মিয়াজীর তর্ক হয়। সেই সময় লোকমান ক্ষিপ্ত হয়ে কবির মিয়াজী কে মারধর করে।

    আর এই মারধর কে কেন্দ্র করে শুক্রবার (২১ মে) সকালে লোকমান মিয়াজী তার বাড়ির পাশে মাদ্রাসার সামনে এলাকার মৃত পন্ডিত আলীর বেপারীর ছেলে ইসমাই ও তার ভাই মিজান, সুমন , মৃত শহিদ মিজির ছেলে আনিছ ও তার ভাই মোকলেছ, হানিফা, আশ্রাফ আলীর ছেলে বাবু ও এমরান, বিল্লাল হোসেন ও তার ছেলে একই এলাকার মৃত আমির হোসেন মিয়াজীর ছেলে খোকনকে মারধর করতে থাকে। ওই সময় খোকনের ডাক চিৎকারে তার ভাই মিজানুর রহমান ও ভাবী কুলসুমা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তারাও মারধরের শিকার হন। সেই সময় এলাকার আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করেন এবং খোকন ও কুলসুমাকে ভর্তি দেন ।

    হামলায় আহত খোকন বলেন, আমার ভাতিজা কবিরের সাথে লোকমানের কথা কাটাকাটি হয় আর সেই সূত্র ধরেই তারা আমাকে একা পেয়ে মারধর করে। হামলার সময় আমাকে বাঁচাতে এসে ভাই-ভাবি তাদের হামলার শিকার হন।

    হামলার বিষয়ে লোকমান মিয়াজী বলেন, তাদের সাথে তিন বছর ধরে জমি সংক্রান্ত মামলা চলছে। মিজানের ছেলে এলাকায় বাজে ছেলেদের নিয়ে আড্ডা দিতে নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমার কথা কর্ণপাত করেনি।

    এদিকে হামলার ঘটনায় মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মিজানের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান