শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে বিশ্বনবীকে নিয়ে কুটুক্তি করায় ভিক্ষোব ও সমাবেশ অনুষ্ঠিত
  • মতলবে বিশ্বনবীকে নিয়ে কুটুক্তি করায় ভিক্ষোব ও সমাবেশ অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্রচার্য্য ঃ

    মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রতিবাদী তৌহিদী জনতার ভিক্ষোব মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শান্ত সুত্রধরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো জোড় দাবী নবী প্রেমিক তৌহিদী জনতার ।

    রবিবার (২২ জুন) দুপুর ২ টায় মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদ এবং তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এনএএম টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় । মতলব ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জিসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার উদ্দিন,মতলব পৌর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মতলব পৌর জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি শরীফ পাটোয়ারী।
    বক্তারা বলেন,শান্ত সুত্রধর ওমানে থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে তার ফেইসবুক আইডিতে যেসকল অশালীন ভাষা ব্যবহার এবং কটূক্তি করেছে তা ক্ষমার অযোগ্য। সে ইস্কন এর সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত।দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানানো হয়।

    এছাড়া তার পরিবারকেও যেন আইনের আওতায় আনা হয় সে দাবীও জানান তৌহিদী জনতা। শান্তকে আইনের আওতায় না আনা পর্যন্ত তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও দাবী তাদের।
    অপরদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মতলবে ইস্কন এর সকল কর্মকান্ড বন্ধ করে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধ তৌহিদী জনতা।

    শান্ত সুত্রধরকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং আরো কঠোর হওয়ার ঘোষনা দেয়া হয়।
    এদিকে কেউ যেন অতিউৎসাহী হয়ে আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সমাপ্তি করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)