
মতলব দক্ষিনে মাদক বিরোোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় মেজবাউদ্দিন মেজু একাদশকে হারিয়ে মতলব দক্ষিন থানার (ওসি তদন্ত) সালেহ আহম্মেদ একাদশ জয়ী হয়েছে।
গত ১২ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় মতলব নিউ হোস্টেল মাঠে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ৩ – ১ গোলে জয় লাভ করে সালেহ আহম্মেদ একাদশ।
খেলার প্রথমার্ধে বিশ্বজিৎ ঘোষের জোড়া গোলে এগিয়ে যায় সালেহ আহম্মেদ একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। পরে মেজবাউদ্দিন মেজুর গোলে ব্যবধান কমলেও দ্বিতীয়ার্ধে জামালের দৃষ্টিনন্দন গোলে ৩ – ১ এ জয় নিশ্চিত করে সালেহ আহম্মেদ একাদশ। সাবেক খেলোয়ারদের দৃষ্টিনন্দন ফুটবল শৈলী দেখে দর্শকরা মুগ্ধ হয়ে করতালি প্রদর্শন করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নূরে আলম, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন উদয়, আরিয়ান আহম্মদ বাবু, খেলায় ধারাবিবরণী দেন মতলবের উদিয়মান ধারাভাষ্যকার ফয়সাল আহম্মেদ। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত থেকে খেলার আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলেন।
খেলার শুরুতে মেজবাহউদ্দিন মেজু বলেন, ফুটবল শুধুমাত্র একটি খেলা না, এটি শৃঙ্খলা এবং সম্প্রীতি দৃঢ় করে। ভবিষ্যতে এ ধরনের আরো খেলা আয়োজন করে যুবকদেরকে মাঠ মুখি করতে হবে। এতে ওরা মাদক থেকে দূরে থাকবে।
বিজয়ী অধিনায়ক ওসি তদন্ত সালেহ আহাম্মেদ বলেন, মতলবের সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা একসাথে আজ যে খেলা প্রদর্শন করল এতে যুবসমাজ উদ্বুদ্ধ হয়ে মাঠমুখী হবে বলে আমি আশা রাখি। আমরা সব সময় মাদককে লাল কার্ড দেখিয়েছি। মাদক নিশ্চিহ্ন করতে আমি সবার সহযোগিতা কামনা করি। সেই সাথে বেশি বেশি খেলাধুলার আয়োজন করে মতলবের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সকলকে অনুরোধ করছি।
