শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে সেফটি ট্যাংকিতে দুই শ্রমিকের মৃত্যু, লাশ উদ্ধার – Dhonagoda Barta
  • মতলবে সেফটি ট্যাংকিতে দুই শ্রমিকের মৃত্যু, লাশ উদ্ধার – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সকাল আনুমানিক ৯টার দিকে নির্মাণ শ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাকিংর সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে মারা গেছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারীগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচ তলা ভবনের কাজ চলছিল। নিহত লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। নিহত লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও নিহত রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।

    নিহতের একাধিক আত্মীয় স্বজন জানান, তারা সকাল ৮টার দিকে বাড়ী থেকে বেরিয়ে কাজ করতে যায়। পরে বাড়ীর মালিক তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মুঠোফোনে আমাদেরকে খবর দেয়।

    বাড়ীর মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিনের মতো আমি তাদের কাজ দেখতে যাই। ওদের না দেখে মুঠো ফোনে ফোন দিলে ট্যাংকির পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে টাংকির ভিতরে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেই। ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানাই। আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ীর বাসিন্দা। স্ত্রী মমতাজ বেগম অত্র উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

    এলাকাবাসী জানান, গত ৩/৪ বছর পূর্বে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয় করে বাড়ীর কাজ ধরেন। গত ১মাস আগে ট্যাংকির কাজ শেষ হয়েছিল। আজ মালিককে মুঠোফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে এদের মৃত্যু হয়েছে।

    সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত ঘটানস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার ষ্ট্রেশন ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

    ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ নিহত ওই দুই নির্মাণ শ্রমিক এ ভবনের কাজ করে আসছিলেন। সকালে সেফটি ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

     

    ক্যাপশন ঃ সেফটি টাংকিতে উদ্ধারকৃত দুই নির্মান শ্রমিকের লাশ, পাশে স্বজনের আহাজারি।

     

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান