শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে হত্যা মামলাকে প্রভাবিত করতে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • মতলবে হত্যা মামলাকে প্রভাবিত করতে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: হত্যা মামলাকে প্রভাবিত করার জন্য বাদীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতলব পৌরসভাস্থ এনএএম টাওয়ারের জেএফসি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১৮ মে মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মৃত দিলু মাঝির ছোট ছেলে আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে জখম করা হয়। আহত আনোয়ার হোসেন ঢাকাস্থ একটি হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। আর এই ঘটনায় নিহতের বড় ভাই মোক্তার মাঝি বাদী হয়ে এলাকার সফিউদ্দিন প্রধানের ছেলে সুমন ও কামরুলকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করলেও পুলিশ তাদেও আটক করতে পারেনি। পরবর্তীতে ওই আসামিরা সেপ্টেম্বর মাসে দুই দফায় উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন।

    সংবাদ সম্মেলনে নিহত আনোয়ার হোসেন মাঝির ভাতিজা আল আমিন বলেন, হত্যার মামলাটি পরিচালনার জন্য আমি আমার চাচা মোক্তার মাঝিকে সহযোগিতা করে আসছি। আর এই কারণেই হত্যা মামলার প্রধান আসামি সুমনের স্ত্রী রুমি মিথ্যা অভিযোগ এনে আমাকে প্রধান আসামিসহ আরো কয়েকজনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দিয়েছে। হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের বিরুদ্ধে মামলা এবং এলাকা ছাড়ার হুমকি প্রদর্শন করছে।

    আল আমিন আরো জানান, হত্যা মামলার আসামিরা আমাদের বিরুদ্ধে যে ঘটনা এবং সময় উল্লেখ করে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। কারণ ওই ঘটনার সময়ে আমরা গুরুতর অসুস্থ আনোয়ার হোসেন মাঝি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই অবস্থান করছিলাম। মূলত হত্যার মামলা পরিচালনায় ব্যাঘাত ঘটানো জন্যই আসামিরা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার বাদী মোক্তার হোসেন মাঝি বলেন, আমার ছোট ভাইকে যারা হত্যা করেছে তারা আজ জামিনে এসে এলাকায় ভীতি প্রদর্শন করছে। প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে, এই আসামিদের জামিন বাতিল করে তাদেরকে আইনের আওতায় আনা হউক। সংবাদ সম্মেলনে দক্ষিণ গাজীপুর গ্রামের বিল্লাল হোসেন মাঝি, ফারুক কাজী, হানিফ কাজি, মানসুর মোল্লা, তাফাজ্জল মাঝি, সেরা মাঝি, রহমতউল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের