শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে দায়সারা আয়োজনে জাতীয় ফল মেলা
  • মতলব উত্তরে দায়সারা আয়োজনে জাতীয় ফল মেলা

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ নাজমুল প্রধান,
    “দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হলেও, পুরো আয়োজনটি ছিল সম্পূর্ণ দায়সারা ও লোকদেখানো।
    উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বুধবার (৯ জুলাই) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

    তবে মেলাটির মূল উদ্দেশ্য—কৃষকদের সম্পৃক্ত করা ও দেশীয় ফলের চাষে আগ্রহ তৈরি তা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। বাস্তবে কোনো কৃষকই উপস্থিত ছিলেন না, এমনকি প্রদর্শনীও ছিল মাত্র একটি ছোট স্টল নিয়ে।

    বাস্তবতা আর বক্তব্যে আকাশ-পাতাল ফারাক অথচ উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী দাবি করেন, ১৫ থেকে ২০ জন কৃষক উপস্থিত ছিলেন।
    কিন্তু ঘুরে দেখা গেছে, উপস্থিত ছিলেন শুধু অফিসের স্টাফ ও কিছু আমন্ত্রিত অতিথি। কৃষকদের দেখা মেলেনি, আর যারা এসেছেন—তাদের অনেকেই ফল চাষের সঙ্গে সম্পৃক্ত নন।

    উপজেলার মতো জনবহুল এলাকায় এমন দায়সারা আয়োজনে প্রশ্ন উঠেছে—এটি কি শুধুই কাগজে প্রোগ্রাম পূরণ?
    স্থানীয় কৃষকদের অভিযোগ, এমন আয়োজনের বিষয়ে আগে থেকে কোনো প্রচার হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি কৃষক প্রতিনিধিদের, এমনকি ফল চাষের বিষয়ে কোনো কার্যকরী আলোচনা বা প্রদর্শনীও ছিল না।

    স্থানীয় এক কৃষক আব্দুর রহমান জানান, ফল মেলার কথা আমরা জানি না। মেলা হবে, না মিটিং হবে—তা বুঝতে না পেরে কেউই যাইনি। দেখলাম পরে ছবি ফেসবুকে!

    এ রকম অব্যবস্থাপনার ফলে জাতীয় ফল মেলার মূল উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অনেকে বলছেন, শুধু ব্যানার লাগিয়ে ছবি তোলাই যদি মেলার উদ্দেশ্য হয়, তাহলে এটি কৃষি সম্প্রসারণের বদলে লোকদেখানো কর্মকাণ্ডে পরিণত হবে।

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তরে দায়সারা আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)