শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং ও সাধারণ সভা অনুষ্ঠিত
  • মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং ও সাধারণ সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    গোলাম নবী খোকন :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

    সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা সম্পর্কিত তথ্য সময়মতো জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
    তিনি আরও বলেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে মুন্সীগঞ্জের সাথে আমাদের মতলব উত্তরের সীমানা নির্ধারণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
    সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্ল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, মতলব উত্তর থানা ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
    ছবি ক্যাপশন:
    মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা কুলসুম মনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)