শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ
  • মতলব উত্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     

    নিজস্ব প্রতিনিধি:

    চাঁদপুরের মতলব উত্তরে  বাংলাদেশ সমাচার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আল আমিন পারভেজ এবং দৈনিক সংগ্রাম পত্রিকার মতলব প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান কে সংবাদ সংগ্রহের বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়েছে।

    মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামে এই ঘটনা ঘটে, ঘটনা সূত্রে জানা যায় সংখ্যালঘুদের জায়গা জোর করে দখল নেওয়া হচ্ছে এই সংবাদ সংগ্রহ কালে বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়।

    এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী, (মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগী) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিকদের ওপর এই হামলা চালানো হয়।

    আলামিন পারভেজ বলেন , আমি সংখ্যালঘুদের জায়গা দখল করছে এবং তারা নির্যাতিত হচ্ছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যখন ভিডিও করতে যাই সেই সময় বেশ কয়েকজন আমাকে ভিডিও ধারণ করতে বাধা দেন এবং অকথ্য গালিগালাজ করার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন ছুটে আসলে তারা সেখান থেকে চলে যান।

    সংবাদকর্মী দেওয়ান মুরাদুজ্জামান জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব।
    সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তাদের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আমরা সংবাদ সংগ্রহে গেলে আমাদের হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।

    তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। মতলবে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)