শিরোনাম
জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে বগুড়ায় ৪৫ দিনের শিশু কোলে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার
  • মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার

    ধনাগোদা বার্তা || ডেস্ক
    • মতলব( চাঁদপুর) প্রতিনিধি :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচ শিক্ষককে মৌখিক অব্যাহতি দেয়া হয়েছে।

    বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজকেন্দ্র পরিদর্শন করে নকল বা অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং কক্ষ পরিদর্শক পাঁচজন শিক্ষককে অব্যাহতি দেয়।

    কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যহতির সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়।

    তিনি আরো বলেন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছে। তারা তাদের পরিহিত শার্টের মধ্যে লিখিত নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে তাদের বহিষ্কার করা হয়।

    মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)