
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে খাস, সরকারী, আধা-সরকারী, প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে ধনাগোদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার(২৫ আগস্ট-২০২৫) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এসব পোনা বিতরণ করা হয়। এসব জলাশয়ের মধ্যে উপজেলা পরিষদ,ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সাদুল্ল্যাহপুর মাদ্রাসা,লুধুয়া মাদ্রাসা ও এতিমখানা, ধনাগোদা নদীর শিবপুর ঘাট।
মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
