
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে । রবিবার (১৫ জানুয়ারী) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা বেপারী বাড়ীর সামনে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মতলব বাজার থেকে নারায়ণপুর যাওয়ার পথে পশ্চিম নাগদা নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় । সংঘর্ষের খবর পেয়ে আশেপাশের লোকজন অটোরিক্সা চালক সহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত দুইজনকে প্রথমিক চিকিৎসা সেবা দেন এবং গুরুতর আহত অটো চালককে ভর্তি দেন । আহতরা হলেন নাগদা প্রধানীয়া বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে অটো চালক ফারুক মিয়া (৪৭), একই গ্রামের আজিজ মাষ্টারের ছেলে রনি এবং অপর যাত্রীর বাড়ি নায়েরগাঁও গ্রামে বলে জানা যায়।
