শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণের লামচরি থেকেই আমার উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হবে …. এমপি মায়া চৌধুরী
  • মতলব দক্ষিণের লামচরি থেকেই আমার উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হবে …. এমপি মায়া চৌধুরী

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলার লামচরী গ্রামের ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৯২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা পদপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

    শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহীর সভাপতি শংকর রাও নাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা করেছে। আপনাদের এই মন্দিরটি বহু পুরানো মন্দির, এর উন্নয়নে আমার সহযোগিতা থাকবে।

    প্রধান অতিথি আরো বলেন, চাঁদপুর দুই আসনের উন্নয়ন কর্মকাণ্ডের কর্মযজ্ঞ সর্বপ্রথম এই লামচরী গ্রাম থেকেই করা হবে। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারাই আপনাদের ভোটকেন্দ্র থেকে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে সর্বোচ্চ ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করেছেন।

    মহাসম্মেলনে মঙ্গল প্রদীপ প্রজনন করেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং উদ্বোধনী বক্তব্য রাখেন অদূল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদূল চৌধুরী।

    মহাসম্মেলনে উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তাপস সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক কুশাল বরণ চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, অদূল অনিতা ট্রাস্টের কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আকতার আঁখি প্রমুখ। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের সহস্রাধিক ভক্তবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    ক্যাপশন: মতলব দক্ষিণে সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)