শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • কোনো অপশক্তির কাছে শেখ হাসিনা মাথা নত করতে পারেন না — অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল
  • কোনো অপশক্তির কাছে শেখ হাসিনা মাথা নত করতে পারেন না — অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ (চাঁদপুর)

    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার জন্য যেখানে যা উন্নয়ন করা দরকার তা করে দিচ্ছেন। তাই উন্নয়নের দিক দিয়ে অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং মাদক-ইয়াবা ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে নৌকার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। কারণ তিনি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করেছেন।

    সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এমপি আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় পশ্চিমা গোষ্টিরা। আমরা যতদিন বেচে আছি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি জামায়াতকে আর ক্ষমতায় আসতে দিবো না। বিএনপিকে আর কোনদিন এ স্বাধীন বাংলাকে পাকিস্তানের কলোনী বানাতে দিবো ইনশাআল্লাহ।

    নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তছলিম আহম্মেদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আখিঁ প্রমুখ।

    এসময় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, মোহাম্মদ হোসেন সরকার, নেছার উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক কোকিল তালুকদার, যুবলীগ নেতা কিশোর কুমার পাল।

    আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান